News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত
Image

মহিলাদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ অক্টোবর: শুক্রবার উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত হলে উত্তর ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই বিষয়ের উপর মহিলাদের নিয়ে এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজর্শ্রী চক্রবর্তী, সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগর। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন দেবপ্রিয়া দাস(ভিডিও যুবরাজনগর আর ডি ব্লক), নির্জলা দাস প্রধান উত্তর গঙ্গানগর গ্রাম পঞ্চায়েত রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বনানী শর্মা, অ্যাডভোকেট দেবাহুতি গোস্বামী।

বক্তারা মহিলাদের সম্পর্কিত বিভিন্ন আইন নিয়ে আলোচনা করেন যেমন পণপ্রথা, সমান কাজে সমান মজুরি, গার্হস্থ্য হিংসা, যৌন নির্যাতন, মহিলাদের উপর বিভিন্ন নির্যাতন, ধর্ষণ শ্লীলতাহানি, এসিড অ্যাটাক, শিশুবিবাহ আইন। তাছাড়া মহিলারা কোন কোন স্কীমে কি কি সুবিধা পেতে পারেন সে বিষয়ে আলোকপাত করেন মহিলারা। বিনা পয়সায়  লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে আইনি সাহায্য পেতে পারেন সে বিষয়ে অবগত করেন। শিবিরে ৬০ জন মহিলা উপস্থিত ছিলেন। শিবিরে অংশগ্রহণকারীদের ব্যাগ ডায়েরি কলম দেওয়া হয়। পিএলভি স্বপ্না চক্রবর্তী, শতাব্দি ভট্টাচার্য, ডিম্পি সরকার, চিরঞ্জিত মালাকার, সঞ্জীব বড়ুয়া, শরিফ উদ্দিন উপস্থিত ছিলেন।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top