News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু ব্যক্তির
Image

বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৫ অক্টোবর: অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মা‌ন্তিক মৃত‌্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘ‌টে‌ছে উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন বাগবাসা বিধানসভার গোবিন্দপুর জি‌পির তিন নং ওয়ার্ডে। মৃত ব্যক্তির নাম রঞ্জন নমঃ(৫০)। পিতার নাম মৃত নরেশ নমঃ।

জানা গে‌ছে বৃহস্পতিবার রা‌তে ঘটনা‌টি ঘটে। প‌রে বিষয়‌টি প্রত‌্যক্ষ ক‌রে বাড়ির লো‌কেরা খবর দেন চুরাইবাড়ি থানায়।পরবর্তীতে পু‌লি‌শের উপ‌স্থি‌তি‌তে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নি‌য়ে যাওয়া হয় কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। আজ মৃতদেহ ময়নাতদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে দেবে চুড়াইবাড়ি থানার পুলিশ। মৃত ব‌্যক্তির স্ত্রী সহ সন্তানাদি র‌য়ে‌ছে। এই অসহয় প‌রিবার‌কে সরকা‌রি সহায়তা পাইয়ে দি‌তে স্থানীয়রা বিধায়ক সহ সিও ও ডি‌সির হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন। উক্ত দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আ‌সে গো‌বিন্দপুর এলাকায়।

Releated Posts

যতনবাড়িতে যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: গোমতী জেলার করবুক মহকুমার যতনবাড়ি এলাকার ঈশ্বরটিলায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 17, 2026

সাব্রুমে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১.৭২০ কেজি গাঁজা উদ্ধার, পলাতক বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা

সাব্রুম , ১৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে।…

ByByReshmi Debnath Jul 17, 2026

মনুতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১৭ জুলাই: ধলাই জেলার মনু থানার অন্তর্গত বিজয় গিরি দেওয়ানপাড়া এলাকায় পুলিশ গাড়ি ও একটি আল্টো গাড়ির…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রথযাত্রার দিন দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ

আগরতলা, ১৭ জুলাই: রথযাত্রা উপলক্ষে পরিবারের সকল সদস্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে চোরের দল…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top