News Flash

Image

জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

জঙ্গলে সবজি সংগ্রহ করতে গিয়ে দশদা কাঞ্চনপুর হাঁসাপাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তি। গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, আজ সকালে দশদা কাঞ্চনপুর হাঁসাপাড়ার বাসিন্দা অধিরায় রিয়াং( ৩৮) জঙ্গলে সবজি সংগ্রহ করতে গেলে গুরুতর আহত হন। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়দের বক্তব্য, অধিরায়ের পায়ে গুলি লেগেছে। তবে গুলির আওয়াজ শুনেছেন বলে তারা মনে করতে পারছেন না।

এদিকে দশদায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে জিবি হাসপাতালে স্থানান্তর  করেন। কিন্তু জিবি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এমনটাই হাসপাতালে কর্মরত চিকিৎসক চিরঞ্জীব দেববর্মা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আসার আগেই অধিরায় রিয়াং এর মৃত্যু হয়েছে, কারণ তাকে পরীক্ষা করে পালস খুঁজে পাওয়া যায় নি। এমনকি রক্তচাপও ছিলনা, ফলে ইসিজির মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত হয়েছে।

ডাক্তার চিরঞ্জীব দেববর্মা বলেন, পায়ে গুলি লাগার কারণে অধিরায়ের মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। ময়নাতদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

Releated Posts

হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের সূচনা করলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু আজ আশ্রম চৌমুহনীস্থিত হরে কৃষ্ণ মন্দির আয়োজিত রথযাত্রা উৎসবের…

ByByReshmi Debnath Jul 17, 2026

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় এসএফআই-এর বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top