News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেকের নির্দেশই সার, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দলের প্রচার অব্যাহত
Image

অভিষেকের নির্দেশই সার, জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে দলের প্রচার অব্যাহত

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের ঠিক পরেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যেন নেতিবাচক কিছু প্রচার না করা হয়। কিন্তু সেই নির্দেশকে গুরুত্ব দিচ্ছেন না দলেরই একাংশ। শুক্রবারও তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

এক্সবার্তায় কুণাল অবশ্য দাবি করেছেন অধুনা ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে আগে কীভাবে হুমকি সংস্কৃতির অভিযোগ উঠেছিল। কুণাল লিখেছেন, “মধুমিতা ঘোষ রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। ২৬শে জানুয়ারী ২০২১, তাঁকে হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় যখন পাওয়া যায় ততক্ষনে তাঁর মৃত্যু হয়েছে। মেয়েটির বাবা মা ওই কলেজের প্রথম বর্ষের মেডিক্যাল ছাত্র শাহবাজ শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন।

কলেজে দাদাগিরি, থ্রেট কালচারের সাথে মধুমিতা ঘোষের খুনে অভিযুক্ত সেদিনের সেই শাহবাজ এখন থ্রেট কালচারের বিরুদ্ধে ডায়ালগ দিচ্ছে সাথে জাস্টিসের স্লোগান। আর অনিকেত মাহাতোদের দেওয়া নটোরিয়াস ক্রিমিনালের (!) লিস্টে কিন্তু এর নাম থাকে না, কারণ উনি অনিকেতদের লবির।

২০২১ সালের সেই এফআইআর কপি এবং মধুমিতার বাবার অভিযোগপত্র দেওয়া রইল, আশা করব জুনিয়র ডাক্তারবাবুরা এবারে পরিষ্কার করে জানাবেন যে এই শাহবাজ শেখ (যাকে ছবিতে দেখা যাচ্ছে গোল চিহ্নিত করা) তিনি সমাজসেবী নাকি নটোরিয়াস ক্রিমিনাল!!  অপেক্ষায় রইলাম। তথ্য সৌজন্য- অরূপ চক্রবর্তী।”

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top