News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড় সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Image

ছত্তিশগড় সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী

রায়পুর, ২৫ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা এবং মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। তিনি ছত্তিশগড়ে দুদিনের সফরে এসেছেন।

জানা গেছে, শুক্রবার রাষ্ট্রপতি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে এইমস-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর এনআইটি রায়পুরের সমাবর্তনে যোগ দেবেন। এছাড়া তিনি রায়পুরের পুরখোটি মুক্তাঙ্গন পরিদর্শন করবেন। শনিবার রাষ্ট্রপতি মুর্মু আইআইটি ভিলাইয়ের চতুর্থ সমাবর্তনে যোগ দেবেন। তিনি ছত্তিশগড়ের রায়পুরে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল হেলথ সায়েন্সেস এবং আয়ুষ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনেও যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়াও শনিবার তিনি রায়পুরের জগন্নাথ মন্দির দর্শনেও যাবেন বলে জানা গেছে।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top