News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে দানা, রাজ্যেও হালকা বৃদ্ধিপাত
Image

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে দানা, রাজ্যেও হালকা বৃদ্ধিপাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বৃদ্ধি করছে “ দানা “। ইতিমধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে দানা। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাজধানীতেও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তর থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল। দুপুর নাগাদ বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। পশ্চিম ও সিপাহিজলা জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। সেই অনুপাতে এখনো তেমন ঝড় বৃষ্টি হয়নি। পশ্চিম জেলা ছাড়াও রাজ্যের আরো বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে রাজ্যের কিছু জেলায় আকাশ ভারী হয়ে আছে, কিন্তু বৃষ্টির দেখা এখনও পাওয়া যায় নি।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ মধ্যরাত এবং শুক্রবার ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্য দিয়ে সাইক্লোন অতিক্রম করতে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।

পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top