News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলের দাবিতে ফের বিক্ষোভ, জাতীয়  সড়ক অবরোধে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়
Image

জলের দাবিতে ফের বিক্ষোভ, জাতীয়  সড়ক অবরোধে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৪ অক্টোবর: পাহাড়ের তীব্র পানীয় জলের সমস্যার জন্য জাতীয় সড়ক অবরোধে বসে এলাকাবাসী। এদিকে অবরোধের ফলে আটকে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়িগুলি। যদিও গাড়িতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন না। যদিও পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।  ঘটনা, বৃহস্পতিবার  মুঙ্গিয়াকামি ব্লকের অধীন ৩৬ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে।

প্রায় এক মাস ধরে ৩৬ মাইল এলাকার বিভিন্ন গ্রামের মানুষ পানীয় জলের অভাবে ভুগছিল। অভিযোগ, রাস্তার পাশে জলের সাপ্লাই পয়েন্ট থাকলেও  জল দেওয়া হচ্ছেনা। দিনে দুইবার জল দেওয়ার কথা থাকলেও জল সরবরাহ করা হচ্ছিল না। ফলে এলাকার মানুষ পানীয় জলের সংকটে ভুগছিল। বাধ্য হয়ে

বৃহস্পতিবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। এদিকে ,অবরোধের কারনে ৩৬ মাইল এলাকায় জলের দাবিতে অবরোধ চলছিল তখনই মুখ্যমন্ত্রীর কনভয় আমবাসা যাচ্ছিলো । কিন্তু গাড়িতে মুখ্যমন্ত্রী ছিলেন না। অপরদিকে,, রাস্তার দুধারে প্রচুর সংখ্যায় যাত্রীবাহী গাড়ি সহ পণ্যবাহী লরি আটকে পরে।

পরবর্তী সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মুঙ্গিয়াকামি থানার ও সি গৌতম দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ অন্যান্য আধিকারিকগন। দীর্ঘ আলোচনার পর প্রশাসনের আশ্বাসে প্রায় পাচ ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয় এলাকাবাসী।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top