News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক চুরির ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি
Image

দুঃসাহসিক চুরির ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি

নিজস্ব প্রতিনিধি, করিমগঞ্জ, ২৪ অক্টোবর: কদিন পরপর দু:সাহ‌সিক চু‌রির ঘটনা ঘটে চলেছে আসামের করিমগঞ্জ শহর সহ শহরত‌লি এলাকায়। আসামের করিমগঞ্জ শহ‌রের পুরাতন মিশন রোডের বাসিন্দা অমৃত দাসের বাসভবনে ঘ‌টে গেল চুরির ঘটনা। এ‌তে স্থানীয়‌দের ম‌ধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গভীর রা‌তে ঘ‌রের পিছন দিকের জানালার গ্রীল ভেঙে নিশিকুটুম্বরা ঘরে প্রবেশ করে। তারা পু‌রো ঘর তছনছ করে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হ‌চ্ছে যে ঘরের মালকিন বিছানায় থাকা সত্বেও তি‌নি চু‌রি কান্ড সম্প‌র্কে কিছুই টের পান‌নি।

এ‌তে ধারনা করা হ‌চ্ছে যে চো‌রেরা কোনও ঘুমের স্প্রে ব‌্যবহার ক‌রে‌ছিল।‌ চো‌রেরা উক্ত কা‌ন্ডে প্রায় দুলক্ষ টাকার অধিক সামগ্রী হা‌তি‌য়ে নেয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গৃহকর্তা। বৃহস্প‌তিবার এমন খবর পে‌য়ে তদ‌ন্তে না‌মে ক‌রিমগঞ্জ সদর থানার পু‌লিশ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top