News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুনে বর্ডার গোল চক্কর এলাকায় তিনটি দোকান পুড়ে ছাই
Image

রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুনে বর্ডার গোল চক্কর এলাকায় তিনটি দোকান পুড়ে ছাই

আগরতলা, ২৪ অক্টোবর : রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুনে বর্ডার গোল চক্কর এলাকায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, মিষ্টির দোকানের কর্মচারী রান্নার গ্যাসে সিলিন্ডার খোলা রেখে অন্যত্র চলে গেছিল। তাতেই, আগুন লেগেছে। ওই আগুনে একটি স্টেশনারি দোকান সহ দুইটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে, খবর দমকলের তিনটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু, বর্ডার গোল চক্কর যাওয়ার পথে রাস্তার দুই ধারে বেআইনিভাবে লরি, টমটম দাঁড়িয়ে থাকার কারণে প্রচন্ড যানজটের কারণে এদিন দমকল বাহিনীকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়েছে। স্টেশনারি দোকানের মালিক জানিয়েছেন, দোকানের জেরক্স মেশিন, ক্যামেরা, খাতা কলম সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top