News Flash

Image

খালি বাড়িতে হাত সাফাই করল চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর: খালি বাড়িতে হাত সাফাই করল চোরের দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতের কোন এক সময়ে প্রতাপগড় ফনী সাহার বাড়িতে।

ঘটনার বিবরণে বাড়ির মালিক জানিয়েছেন, মঙ্গলবার বড় ছেলের বাড়িতে এক অনুষ্ঠানে গেছিলেন বিকেল নাগাদ। বাড়ি খালি ছিল। এই খালি বাড়ির সুযোগ পেয়ে চোরের দল বাড়িতে প্রবেশ করে তিনটি আলমারি ভেঙে স্বর্ণালংকার সহ নগদ ৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।

আজ সকালে বাড়িতে এসে বাড়ির মালিক দেখতে পান ঘরের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখতে পান সবকিছুই উলট পালট হয়ে পড়ে আছে। ঘরে কিছুই নেই। ঘটনার খবর জানানো হয়েছে পুলিশকে। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এধরনের ঘনবসতি এলাকায় চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top