News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরেই এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
Image

নিজ ঘরেই এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

উদয়পুর, ২৩ অক্টোবর : বাপের বাড়ি থেকে ফিরে নিজ ঘরেই স্বামীর রক্তাক্ত মৃতদেহ দেখে আতকে উঠেছেন স্ত্রী। উদয়পুর মাতাবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় ওই ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। 

মৃতের স্ত্রী অনন্যা শীল জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি বাপের বাড়িতে ছিলেন। সোমবার রাতেও স্বামী উমেশ দেবনাথের(৫৮) সাথে তাঁর টেলিফোনে কথা হয়েছে। গতকাল তাঁদের মধ্যে কোন কথা হয়নি। আজ সকালে বাড়ি ফিরে দেখেন দরজায় তালা লাগানো। ছেলে মিঠুনকে ডেকে বুঝতে পারেন সে বাড়িতে নেই। তাই, অন্য ঘরের দরজা খোলা দেখে সেখানে স্বামীকে খুঁজতে যান তিনি। ওই ঘর অন্ধকার ছিল, তাই জানলা খুলতেই তিনি স্বামীকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং রাধা কিশোরপুর থানায় খবর দেন। পুলিশ এসে বুঝতে পারেন উমেশ দেবনাথের মৃত্যু হয়েছে। তাই, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনায় প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। 

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top