News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেওয়ালি মেলা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর, স্টল বন্টনে কুপন বিলি শুরু
Image

দেওয়ালি মেলা ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর, স্টল বন্টনে কুপন বিলি শুরু

উদয়পুর, ২৩ অক্টোবর : আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে উদয়পুর মাতাবাড়ির দেওয়ালি মেলা। চলবে ২ নভেম্বর অবধি। ওই মেলায় স্টল বন্টনে কুপন বিলি শুরু হয়েছে। 

এই মেলাকে ঘিরে আজ বিকেল ৫ টা থেকে উদয়পুর মাতাবাড়ি কেন্দ্রে  ৫ টি স্টল খুলে মেলায় ব্যবসায়ীদের দোকান সাজানোর বিষয় নিয়ে কুপন বিক্রি শুরু হয়েছে। একটি কুপনের মূল্য ১০০ টাকা। ২৩ থেকে ২৮ অক্টোবর অবধি এই কুপন বিলি করা হবে। 

কুপন বিক্রির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এবছর মেলায় ৬৩৯ টি স্টল খোলার চেষ্টা করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০ টা থেকে এই কুপন বিক্রিকে ঘিরে একটি লটারি খেলার আয়োজন করা হয়েছে। খেলায় যারা কুপনের মাধ্যমে ভিটি পাবেন তারা নিজেদের দোকান সাজিয়ে মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।

Releated Posts

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top