News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের 
Image

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিম ত্রিপুরা জেলা শাসককে ডেপুটেশন সদর জেলা কংগ্রেসের 

আগরতলা, ২৩ অক্টোবর : সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে। মিছিল শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের ডেপুটেশন দিয়েছে।  

অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্য মূল্য দ্রুত গতিতে বেড়ে চলেছে। এভাবে চলতে থাকে মানুষ কি খাবে, এমনটাই প্রশ্ন তুলেছেন সদর জেলা কংগ্রেসের সমর্থকরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে জেলা শাসকের নিকট ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসে গিয়ে বিক্ষোভ প্রকাশ করে সদর জেলা কংগ্রেস কমিটি। 

প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সদর জেলা কংগ্রেস সভাপতি জানান, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এতে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু এ নিয়ে প্রশাসনের কোনো হস্তক্ষেপ তারা দেখছেন না। একদিকে বেকার সমস্যা অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এভাবে বাড়তে থাকলে দুর্ভোগের শেষ থাকবে না। তাই তাদের দাবি সরকার যেন এই বিষয়ে নজর দেয় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যেন দ্রব্যমূল্য থাকে সেই ব্যবস্থা করেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top