News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্ত্রাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ও দৃঢ়ভাবে সহযোগিতা করতে হবে : প্রধানমন্ত্রী
Image

সন্ত্রাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ও দৃঢ়ভাবে সহযোগিতা করতে হবে : প্রধানমন্ত্রী

কাজান, ২৩ অক্টোবর (হি.স.): সন্ত্রাস মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ও দৃঢ়ভাবে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার ষোড়শ ব্রিকস সম্মেলনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, সন্ত্রাসের মতো গুরুতর ইস্যুতে দ্বিগুণ নীতির কোনও স্থান নেই। আমাদের দেশের তরুণদের মধ্যে মৌলবাদ প্রতিরোধে সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত। রাষ্ট্রসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত ব্যাপক কনভেনশনের মুলতুবি থাকা ইস্যুতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনের ক্লোজড প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আমাদের বৈঠক এমন সময়ে হচ্ছে যখন বিশ্ব যুদ্ধ, সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদের মতো অনেক চ্যালেঞ্জে ঘেরা। বিশ্বে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম বিভাজনের কথা চলছে। প্রযুক্তির যুগে, সাইবার নিরাপত্তা, ডিপ ফেক, বিভ্রান্তির মতো নতুন চ্যালেঞ্জ আবির্ভূত হয়েছে। এমন পরিস্থিতিতে ব্রিকসের কাছ থেকে অনেক প্রত্যাশা রয়েছে। আমি বিশ্বাস করি যে একটি বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকস সকল বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এই প্রেক্ষাপটে আমাদের দৃষ্টিভঙ্গি জনগণকেন্দ্রিক থাকা উচিত। আমাদের বিশ্বকে বার্তা দেওয়া উচিত যে ব্রিকস একটি বিভাজনকারী নয়, একটি জনস্বার্থ গোষ্ঠী।”

Releated Posts

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top