মুম্বই, ২৩ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ২০ নভেম্বর। নির্বাচনের আগে প্রচারের পাশাপাশি প্রার্থীদের নাম ঘোষণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। ছেলে অমিত ঠাকরে সহ ৪৫ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে। অমিত ঠাকরে লড়বেন মুম্বইয়ের মহিম কেন্দ্র থেকে। মুম্বইয়ের ওরলি কেন্দ্র থেকে শিবসেনা প্রার্থী আদিত্য ঠাকরের বিরুদ্ধে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রার্থী করেছেন সন্দীপ দেশপান্ডেকে।কল্যাণ গ্রামীণ কেন্দ্র থেকে রাজু পাটিল প্রতিদ্বন্দ্বিতা করবেন, থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন থানে জেলা সভাপতি অবিনাশ যাদব। মুরবাদ কেন্দ্র থেকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রার্থী করেছে সঙ্গীতা চেন্দাভঙ্করকে। ওয়ারোরা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রবীণ সুর, হিংনা থেকে বিজয়রাম কিংকর এবং নাগপুর দক্ষিণ থেকে দল প্রার্থী করেছে আদিত্য দুরুগকরকে।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৪৫ প্রার্থীর নাম ঘোষণা এমএনএস–এর
Releated Posts
ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…
সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…
তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…
তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…


















