News Flash

  • Home
  • দিনের খবর
  • বহুতল ভেঙে বিপর্যয় বেঙ্গালুরুতে; উদ্ধারকাজ জারি, জীবিত উদ্ধার একজন
Image

বহুতল ভেঙে বিপর্যয় বেঙ্গালুরুতে; উদ্ধারকাজ জারি, জীবিত উদ্ধার একজন

বেঙ্গালুরু, ২৩ অক্টোবর (হি.স.): কথায় আছে, “রাখে হরি তো মারে কে।” বহুল প্রচলিত এই প্রবাদবাক্য আবারও সত্য প্রমাণিত হল। প্রায় ১৬ ঘণ্টা পর বেঙ্গালুরুতে ভেঙে পড়া নির্মীয়মান বহুতলের ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার হলেন এক ব্যাক্তি। পেশায় শ্রমিক আয়াজ নামে ওই ব্যক্তিকে প্রায় ১৬ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চালানোর পর বুধবার সকালে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর পূর্বাঞ্চলে হোরামাভু আগারা এলাকায় একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে। ৭-তলা নির্মীয়মান ওই বহুতলটি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। যে সময় বহুতলটি ভেঙে পড়ে, তখন অনেক শ্রমিক কাজ করছিলেন। হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় শ্রমিকেরা চাপা পড়ে যান। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই, বুধবার সকালেই জীবিত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে রয়েছেন।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top