News Flash

  • Home
  • খেলা
  • স্বাগতিক ত্রিপুরাকে ৬ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় সিকিম
Image

স্বাগতিক ত্রিপুরাকে ৬ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় সিকিম

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় সিকিম। জাতীয় মহিলা ফুটবলে ভাইটাল ম্যাচে ত্রিপুরাকে ছয় গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার চন্ডিগড়ের সঙ্গে খোশমেজাজে খেলে অন্ততপক্ষে ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে যাবে। ছাড়পত্র ছিনিয়ে নেবে মূল পর্বে খেলার। ‌ মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বেলা দুইটায় দিনের দ্বিতীয় খেলায় ত্রিপুরাকে ছয় গোলে একপ্রকার হেলায় হারিয়েছে। প্রথম ম্যাচের মতো আজ দ্বিতীয় ম্যাচেও সিকিমের নির্ভরযোগ্য স্ট্রাইকার সিমরান গুরুং একাই চারটি গোল করেছে। খেলা শুরুতে দুই মিনিটের মাথায় প্রথম গোল সিমরানের পা থেকেই। প্রথমার্ধের শেষ দিকে ৪২ মিনিটে দ্বিতীয় গোল করে লক্ষী তামাং ব্যবধান বাড়িয়ে দুই-শূন্য করে। দ্বিতীয়ার্ধে সিকিমের আরও দৃষ্টিনন্দন খেলা ত্রিপুরাকে বেশ চাপে ফেলে দেয়। ৪৯, ৬২ এবং ৬৯ মিনিটে পরপর তিন গোল সিমরানের পা থেকে। গোল ব্যবধান বেড়ে ৫-০ হয়। অবশেষে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে তথা এক প্রকার ইনজুরি টাইমে প্রিয়া ছেত্রীর একটি গোল চূড়ান্ত ব্যবধান ৬-০ করে। পুরো খেলায় ত্রিপুরার খেলোয়াড়রা একাধিকবার গোলমুখী আক্রমণ রচনা করতে উদ্যত হলেও কার্যত গোল করে ব্যবধান কমিয়ে আনার কোনও সুযোগ পায়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বাল্মী ফাওয়া।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top