News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাসপাতালের গাফিলতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, অভিযোগ
Image

হাসপাতালের গাফিলতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর: ফের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের চরম গাফিলতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে আইজিএম হাসপাতালের বিরুদ্ধে।  ঘটনা মঙ্গলবার দুপুরে। মৃত অন্তঃসত্ত্বার নাম রূপমালা চাকমা(২২)। স্বামীর নাম সুরজিৎ মালাকার।

মৃতার স্বামী জানিয়েছেন, হাসপাতালে আসছিলেন সোনোগ্রাফি করার জন্য। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালের ভেতরে নিয়ে এসে কোলে করে বিভিন্ন ওয়ার্ডে ঘুরতে থাকেন সুরজিৎ। কিন্তু কোন স্বাস্থ্যকর্মী তাকে সাহায্য করেনি। ইমারজেন্সি বিভাগ থেকে ডেলিভারি বিভাগ, সেখান থেকে গাইনো বিভাগে তাকে পাঠানো হয়। প্রায় আধ ঘণ্টা স্ত্রীকে কোলে নিয়ে তিনি বিভিন্ন বিভাগে ঘুরতে থাকেন। কিন্তু কেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। শেষ পর্যন্ত গাইনি বিভাগে নিয়ে গেলে দেখা যায় তার স্ত্রী আর নেই। ডাক্তার জানিয়ে দেন, আর কিছুটা আগে আসলে হয়ত কিছু হতে পারতো।

ঘটনায় সুরজিৎ এর অভিযোগ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণেই মৃত হয়েছে তার স্ত্রীর। যদি হাসপাতালের কর্মীরা তাকে বিভিন্ন বিভাগে না ঘুরিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত তবে হয়তো আজ তার স্ত্রী রক্ষা পেয়ে যেত। স্ত্রীর মৃতদেহ নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুরজিৎ মালাকার।

Releated Posts

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৭ এপ্রিল : গতকাল গভীর রাতে সোনামুড়া থানাধীন চারটি কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

আগরতলায় ২০২৭ আদমশুমারি উপলক্ষে রাজ্যস্তরের কর্মশালা, ডিজিটাল পদ্ধতিতে হবে জনগণনা

আগরতলা, ২৭ এপ্রিল: প্রজ্ঞা ভবনে ২০২৭ সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top