News Flash

Image

রক্তক্ষয়ী সংঘর্ষে আশঙ্কাজনক দুই বন্ধু

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ অক্টোবর: দুই বন্ধুর রক্তক্ষয়ী সংঘর্ষ। আটক উভয় পরিবারের একাধিক সদস্য। আহত দুই বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিশালগড় ১ নং চন্দ্রনগর এলাকায় দুই বন্ধুর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। রক্তাক্ত দুই বন্ধুকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা মঙ্গলবার দুপুরে। দুই বন্ধুর ঝামেলা ছড়িয়ে পড়ে দুই পরিবারে সদস্যদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। উভয় পরিবারে একাধিক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় টানটান উত্তেজনাকর পরিস্থিতি।

জানা যায় বিশালগড় এক নং চন্দ্রনগর এলাকার প্রসেনজিৎ দেবনাথ ও আলমগীর হোসেনের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে বেধড়ক মারধোর শুরু হয়। উভয়ের মধ্যে সংঘর্ষ দেখতে পেয়ে তাদের পরিবারের সদস্যদের মতো ছড়িয়ে পড়ে সেই সংঘর্ষের ঘটনা। অল্প বিস্তার উভয় পরিবারের সদস্যরা আহত হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে যান বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ টিএস আর জওয়ানরা। আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুই বন্ধুকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ঘটনার সঙ্গে জড়িত উভয় পরিবারের একাধিক সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়।

Releated Posts

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top