News Flash

  • Home
  • দেশ
  • গভীর নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল, দুই পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভবনা
Image

গভীর নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল, দুই পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভবনা

কলকাতা, ২২ অক্টোবর(হি.স.): আবহাওয়া বিভাগ জানিয়েছে, পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি সাগরদ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল সকালে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরপর এটি সাগরের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ২৪ অক্টোবর সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ২৪ ও ২৫ অক্টোবর রাতে ওডিশা উপকূলের দিকে অগ্রসর হবে।

মঙ্গলবার আবহাওয়া অধিকারী হাবিবুর রহমান বিশ্বাস জানান, বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২৩ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৪ এবং ২৫ অক্টোবর দক্ষিণবঙ্গে আবহাওয়া খুব খারাপ থাকবে, বিশেষ করে সাউথ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ২৬ অক্টোবর বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে একাধিক স্থানে ভারী বৃষ্টিরউড়িষ।

উপকূল অঞ্চলে ২৪ তারিখ সন্ধ্যা থেকে ২৫ তারিখ সকালে বাতাসের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায়। মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে, যা ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য থাকবে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top