News Flash

  • Home
  • দেশ
  • এখনই নিস্তার নেই, কেরল-সহ দক্ষিণ ভারতে আপাতত চলবে বৃষ্টিপাত
Image

এখনই নিস্তার নেই, কেরল-সহ দক্ষিণ ভারতে আপাতত চলবে বৃষ্টিপাত

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.): দক্ষিণ ভারতে আপাতত বৃষ্টিপাত বজায় থাকবে। কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, ২৩ অক্টোবর কেরল, তামিলনাড়ু, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ওই দিনই অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দিন ২৪ অক্টোবর ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখও ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি অন্ধ্রপ্রদেশ উপকূল, অসম ও মেঘালয় এবং মণিপুর, মিজোরাম, মণিপুর ও ত্রিপুরায় বৃষ্টির প্রত্যাশিত। ২৬ অক্টোবর শুধুমাত্র ওডিশায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ভারতের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্প অস্ট্রেলিয়ার জন্যও নতুন সুযোগ তৈরি করছে: রিপোর্ট

ক্যানবেরা, ১৮ জুলাই (আইএএনএস): ভারতের দ্রুত সম্প্রসারিত প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানি খাত অস্ট্রেলিয়ার মতো দেশগুলির জন্যও নতুন কৌশলগত…

ByByNews Desk Jul 18, 2026

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের, বিরোধীদেরও সরব সমালোচনা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): দিল্লির জন্তর মন্তরে টানা ২০ দিন অনশন চালানোর পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলবায়ু…

ByByNews Desk Jul 18, 2026

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top