News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ার নুতন বাজারে প্রশাসনিক অভিযানে বাজেয়াপ্ত মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী
Image

সোনামুড়ার নুতন বাজারে প্রশাসনিক অভিযানে বাজেয়াপ্ত মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২১ অক্টোবর:
সোমবার বিকেলে মহকুমা খাদ্য দপ্তর ও সোনামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সোনামুড়ার নুতন বাজারে এক অভিযান চালানো হয়েছে। একাধিক রেস্টুরেন্ট ও মুদি দোকানে চলে এই অভিযান। উদ্ধার হয়েছে বে-আইনিভাবে ব্যবহার করা ৫ টি ডোমেস্টিক সিলিন্ডার ও প্রচুর পরিমান মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী ও ভোজ্য তেল।

অভিযুক্ত দোকানিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্বে থাকা সোনামুড়ার অতিরিক্ত মহকুমা শাসক রুপন দাস। তাছাড়া সোনামুড়া স্লুইস গেট সংলগ্ন রাস্তার ধরে বেআইনি ভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা করে আসা কয়েকজন স্ট্রিট ভেন্ডারকে উচ্ছেদ করে এই অভিযানকারী দলটি।

অভিযানে অন্যদের মধ্যে ছিলেন ডিসিএম প্রবীর সাহা , ফুড ইন্সপেক্টর সুনন্দা  চৌধুরী ,ফুড সেফটি অফিসার রাহুল সাহা , লিগ্যাল মেট্রোলজি অফিসার বিকাশ দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ কর্মীরা।

Releated Posts

জুবেদা বেগমের রহস্যময় মৃত্যুতে নতুন প্রশ্ন, পরিবারের অভিযোগে তদন্তে জোর দেওয়ার দাবি

আগরতলা, ১৯ জুলাই: উনকোটি জেলার কৈলাশহরের ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার দশম শ্রেণির ছাত্রী জুবেদা বেগম-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায়…

ByByReshmi Debnath Jul 19, 2026

গুয়াহাটি থেকে নিখোঁজ খোয়াইয়ের ব্যবসায়ী মিলন গোপের সন্ধান মিলল লামডিংয়ে

আগরতলা, ১৯ জুলাই: দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সন্ধান মিলেছে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতাল থেকে নিখোঁজ…

ByByReshmi Debnath Jul 19, 2026

কল্যাণপুরে বিজেপিতে যোগদান ৫ পরিবারের ২৮ ভোটারের, দলীয় পতাকা তুলে স্বাগত জানালেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী

আগরতলা, ১৯ জুলাই:  রবিবার কল্যাণপুর বাজারে আয়োজিত এক  সভায় পাঁচটি পরিবারের মোট ২৮ জন ভোটার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা…

ByByReshmi Debnath Jul 19, 2026

বিল না মেটানোয় দুই বছর ধরে বন্ধ পানীয় জল প্রকল্পের কাজ, ডি.ডব্লিউ.এসের বিরুদ্ধে ক্ষোভ মান্দাইয়ে

নিজস্ব প্রতিনিধি, মান্দাই, ১৯ জুলাই: দীর্ঘ দুই বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে একটি পানীয় জল প্রকল্পের নির্মাণ…

ByByReshmi Debnath Jul 19, 2026
Scroll to Top