News Flash

Image

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ অক্টোবর:
যুবতীকে ধর্ষণের দায়ে পুলিশের জালে আটক হল অভিযুক্ত ধর্ষক। এই ধর্ষনকাণ্ডে রাজ্যের ফটিকরায় থানা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।  রাজ্যে সংখ্যালঘু যুবক দ্বারা ধর্ষনের শিকার এক ভিন ধর্মী যুবতী। ধর্ষিতার অভিযোগমূলে পুলিশের হাতে আটক ধর্ষক শামিম আলী। ঘটনা রাজ্যের ফটিকরায় থানাধীন কাঞ্চনবাড়ী এলাকায়।

সংখ্যালঘু এক যুবক দ্বারা ভীন ধর্মী যুবতীকে ধর্ষণের মামলা রজু হলো ঊনকোটি জেলার ফটিকরায় থানায়। আর এনিয়েই দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগ, জেলা সদর কৈলাশহর ইসবপুর এলাকার সংখ্যালঘু যুবক শামিম আলী কাঞ্চনবাড়ী এলাকার ভিনধর্মী এক যুবতীর কাছে নিজের পরিচয় গোপন রেখে তার সাথে মেলামেশা শুরু করে এবং পরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এই ঘটনা জানিয়ে ফটিকরায় থানায় ধর্ষকের নামধাম দিয়ে লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা নিজেই। এদিকে ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্ত। অভিযোগ পেয়ে মাঠে নামে পুলিশ। ঘটনার দুদিনের মাথায় কৈলাশহর পুলিশের সহযোগিতায় কৈলাশহর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top