News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিনের মধ্যে পাতালকন্যাকে বিজেপির তরফে বহিষ্কারপত্র প্রদানের দাবি টিপিএসপি -র
Image

তিনদিনের মধ্যে পাতালকন্যাকে বিজেপির তরফে বহিষ্কারপত্র প্রদানের দাবি টিপিএসপি -র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর:
দলবিরোধী কাজকর্মের জন্য বিজেপি দল থেকে বহিষ্কার করা হয়েছে পাতালকন্যা জমাতিয়াকে। কিন্তু এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে পাতালকন্যা জমাতিয়ার হাতে কোন ধরনের বহিষ্কারপত্র পৌঁছে দেয়নি দল। সোমবার সাংবাদিক সম্মেলন করে এই প্রশ্ন তুললেন টিপিএসপি দলের নেতৃত্বরা।

পাতাল কন্যা জমাতিয়া টিটিএসপি দলের সুপ্রিমো হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। বিজেপিতে থেকেও অন্য দলের সুপ্রিমো হিসেবে পরিচয় দেওয়ায় দল বিরোধী কাজের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে বিজেপি থেকে। কিন্তু এখনও বিজেপির সাংগঠনিকভাবে পাতাল কন্যা জমাতিয়ার হাতে বহিষ্কারপত্র পৌঁছেনি। কেন বিজেপি এখনো বহিষ্কারপত্র তুলে দেয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন টিপিএসপি দলের নেতৃত্ব।

পাতাল কন্যা জমাতিয়ার হাতে সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত বহিষ্কারপত্র পৌঁছে না দেওয়ায় তীব্র খুব প্রকাশ করেছেন সংগঠনের একাংশ। টি পি এস পি  সভাপতি রঘুবীর জমাতিয়া ও সাধারণ সম্পাদক পিন্টু দেববর্মা আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। পিন্টু দেববর্মা জানান এখনও পাতালকন্যা জমাতিয়ার হাতে বিজেপির প্রদেশ অফিসের তরফে কোনো বহিষ্কার পত্র দেওয়া হয়নি। তাই তারা তিনদিনের সময় বেঁধে দিয়ে  দিয়েছেন। তিনদিনের মধ্যে বহিষ্কার পত্র দিতে হবে। তা যদি সত্যি না-হয় তাহলে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিতকে ক্ষমা চাইতে হবে। আর যদি বিজেপি কোনো জবাব না দেয় তাহলে ১০দিনের মধ্যে তারা সবাই বিজেপির জনজাতি মোর্চা থেকে পদত্যাগ করবেন।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top