News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিপুল প‌রিমান বি‌লেতি মদ বা‌জেয়াপ্ত করল পুলিশ
Image

বিপুল প‌রিমান বি‌লেতি মদ বা‌জেয়াপ্ত করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর:
আসামের কাঁঠালত‌লির বালিরবন্দ বাগা‌নের এক ব‌্যক্তির বা‌ড়ি থে‌কে বিপুল প‌রিমান বি‌লেতি মদ বা‌জেয়াপ্ত করা হয়েছে। তবে ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা এখনো পলাতক।

মদ বি‌রোধী অ‌ভিযা‌নে নে‌মে সাফল‌্য পেল কাঁঠালত‌লি ওয়াচ পৌস্টের পু‌লিশ। র‌বিবার রা‌তে আগাম খব‌রের ভি‌ত্তি‌তে  কাঁঠালত‌লি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের এক‌টি দল স্থানীয় তিলভূম এলাকার বালির বন্দ বাগানের রতন লাল কানুর বা‌ড়ি‌তে হানা দিয়ে পাঁচ কার্টু‌নে ১৪৬ বোতল বি‌লেতি মদ  বাজেয়াপ্ত ক‌রে। এ‌তে প্রায় চার হাজার লিটার প‌রিমান মদ র‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

উক্ত অ‌ভিযা‌নের সম‌য়ে বা‌ড়ির মা‌লিক রতন লাল কানু  বাড়ি থেকে পা‌লিয়ে গা ঢাকা দেওয়া‌তে তা‌কে পাকড়াও করা যায়‌নি ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।প‌রে মদগু‌লো নি‌য়ে আসা হয় কাঁঠালতলি থানায়। এ কা‌ন্ডে পলাতক রতন লাল কানুর বিরু‌দ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। উ‌ল্লেখ‌্য দীর্ঘদিন ধ‌রে বৃহত্তর কাঁঠালত‌লি এলাকায় বেআই‌নি কারবা‌রের রমরমা ব‌্যবসা জা‌কি‌য়ে বসার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top