News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জরাজীর্ণ রাস্তা, বিপর্যস্ত জনজীবন, উদাসীন প্রশাসন
Image

জরাজীর্ণ রাস্তা, বিপর্যস্ত জনজীবন, উদাসীন প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২১ অক্টোবর:
কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত মায়াছড়ি পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের নতুন বাগান এলাকায় একমাএ রাস্তা সম্পূর্ন ভাঙ্গনের দরুন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসন নির্বিকার। এলাকার বসবাসকারীদের মধ্যে বাড়ছে ক্ষোভের বন্যা।

কমলপুর দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অধীন মায়াছড়ি পঞ্চায়েত। মায়াছড়ি পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের নতুন বাগান এলাকার বাসিন্দারা সবাই শ্রমিক। এই এলাকার পূর্ত দপ্তরের অধীন পিচ রাস্তা গত বছর বৃষ্টি থেকে ভাঙ্গতে শুরু করে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে লাগাতর বৃষ্টিতে সম্পূর্ন ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। গ্রামবাসীরা প্রানের ঝুঁকি নিয়ে দৈনন্দিন জীবন যুদ্ধে চলাচল করতে বাধ্য হচ্ছে।

নতুন বাগান সহ ৬ নং ওয়ার্ডের বসবাসকারীদের অভিযোগ, ভোট না হওয়ার কারণে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বারের নাম জানেন না। তারা কোন সময় এলাকায় আসেন না। রাস্তা ভেঙ্গে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন, গ্রামে পানীয় জল নেই, বিদ্যুত নেই , নেই কোন স্বাস্থ্য কেন্দ্র। কোন মূমূর্ষ রোগীকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে হলে প্রান ওষ্ঠাগত অবস্থা। যার ফলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলা ও পুরুষরা।

গ্রামের মানুষ জানান, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও ওয়ার্ড মেম্বারকে , তাদের নাম কি কিছু জানেন। কারন কেউ তাদের খোঁজ খবর করে না। এবিষয়ে মায়াছড়ি পঞ্চায়েতের উপ প্রধান সব্যসাচী গোয়ালাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি রাস্তা ভাঙ্গন সমন্ধে তিনি অবহিত রয়েছেন। এবিষয়ে ধলাই জেলার ডিএম কে জানিয়েছেন। স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিককে জানিয়েছেন। রাস্তার কারনে রাস্তা তৈরীর জিনিসপত্র নেওয়া যাচ্ছে না বলে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

এবিষয়ে স্থানীয় পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এস দেব সরকার বলেন, তিনি রাস্তা ভাঙ্গনের ঘটনা জানেন। এই রাস্তা নির্মাণ নিয়ে ইস্টিমেট পাঠানো হবে। ইতিমধ্যে এলাকা পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন। এই রাস্তা মেরামত নিয়েও দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top