News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের বর্জ্য ব্যবস্থাপনা, জল নিকাশি ব্যবস্থাপনা পরিদর্শন করলেন রাজ্যপাল
Image

শহরের বর্জ্য ব্যবস্থাপনা, জল নিকাশি ব্যবস্থাপনা পরিদর্শন করলেন রাজ্যপাল

আগরতলা, ২১ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার দেবেন্দ্র চন্দ্র নগর স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন। আগরতলা পুর নিগম পরিচালিত এই কেন্দ্র পরিদর্শন কালে রাজ্যপাল বলেন, স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসাবে কেন্দ্র সরকারের প্রকল্প মোতাবেক নগর এলাকার বর্জ্য পদার্থ নিষ্কাশন ও এদের প্রক্রিয়াকরনের মাধ্যমে বর্জ্য থেকে সম্পদ তৈরির উদ্দ্যেশ্যে বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বর্জ্য পদার্থ থেকে তৈরি জৈব সার চাষাবাদ এর কাজে কৃষকদের চাহিদা মেটাবে। 

রাজ্যপাল এদিন, আগরতলা শহরের জল নিকাশি ব্যবস্থা সহ এই সংক্রান্ত জরুরি নিয়ন্ত্রণমূলক কেন্দ্রের কাজকর্মও পরিদর্শন করেন। আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে রাজ্যপাল শ্রীনাল্লু  আগরতলার ইন্দ্রনগরে তথ্য-প্রযুক্তি ভবনে অবস্থিত  ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার (আইসিসিসি) পরিদর্শন করেন এবং আধিকারিকদের সাথে মত বিনিময় করেন।  তিনি বলেন, জল নিকাশে আগরতলা পুর নিগমের ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত এবং দেশের অন্য পুর নিগমগুলোর গৃহীত ব্যবস্থাপনাগুলোর মধ্যে সেরা। তবে  নর্দমা ব্যবস্থাপনাকে  আরও আধুনিক করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, নর্দমাগুলোকে  আরও আধুনিক করে গড়ে তোলা প্রয়োজন। এ ব্যাপারে তিনি আগরতলা এন আই টি-র কাছ থেকে বিশেষজ্ঞ সহায়তা গ্রহণের পরামর্শ দেন। এদিন তিনি, অতিবৃষ্টিতে শহরের সবচাইতে বেশি প্রভাবিত এলাকা আগরতলার বনমালীপুরে অবস্থিত পুর নিগমের জল নিকাশী পাম্প হাউসও পরিদর্শন করেন।

ইন্টিগ্রেটেড কম্বাইন্ড কন্ট্রোল সেন্টার আইসিসিসি, পরিদর্শনে গিয়ে তিনি আগরতলা পুর এলাকার জল নিকাশি ব্যবস্থার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন ও পুলিশের কম্বাইন্ড কন্ট্রোল ব্যবস্থা অনলাইনে খতিয়ে দেখেন। আই-সিসিসি পরিদর্শনে শহরের বিভিন্ন এলাকায় বসানো পুলিশের সিসি ক্যামেরার মাধ্যমে তিনি বিভিন্ন এলাকায় পরিবহন গতিবিধি সরাসরি প্রত্যক্ষ করেন।

উল্লেখ্য, প্রতিদিন ১৫০ মেট্রিক টন বর্জ্য শহর থেকে সংগ্রহ করে  দেবেন্দ্র চন্দ্র নগর স্থিত বর্জ্য প্রক্রিয়াকরণ  কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এবং সংগ্রহীত বর্জ্যকে প্রক্রিয়াকরণ করার পর এর থেকে  সাত থেকে আট মেট্রিক টন জৈব সার তৈরি করা হচ্ছে প্রতিদিন। বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের দায়িত্বে থাকা সংস্থার প্রধান নমন সিং একথা জানান। তিনি আরো বলেন উন্নতমানের তিনটি যন্ত্রের সাহায্যে বর্জ্য পৃথকীকরণের কাজ হচ্ছে। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, আগরতলা পৌর নিগমের মিউনিসিপাল কমিশনার ডঃ শৈলেশ যাদব  সহ অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top