News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোটা বিশ্বের ভবিষ্যতকে রূপ দান করতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে : প্রধানমন্ত্রী
Image

গোটা বিশ্বের ভবিষ্যতকে রূপ দান করতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): গোটা বিশ্বের ভবিষ্যতকে রূপ দান করতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে সোমবার একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত বিশ্ব সম্মেলনের মঞ্চে তিনি বলেন, যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচিত হচ্ছে তখন এই ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় সম্ভাবনাময় দেশ হিসেবে উঠে এসেছে। গোটা বিশ্ব যখন অনিশ্চয়তার দোলাচলে ভুগছে তখন ভারত আসার নতুন কিরণ পথ দেখাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, তৃতীয় এনডিএ সরকারের ১২৫ দিন পূর্তিতে ৯ লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে, ১৫টি বন্দে ভারত ট্রেনের সূচনা করা হয়েছে। তিনি আরও জানান, ৮টি বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছ। ৫ লক্ষের বেশি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানো হয়েছে এবং ৯০ কোটিরও বেশি গাছের চারা রোপন করা হয়েছে। এই ১২৫ দিনে দেশের বিদেশি মুদ্রা ভান্ডার ৭০০ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top