News Flash

  • Home
  • দেশ
  • সুন্দরবনে পূর্ণিমার কোটালে গঙ্গাসাগরে নোনা জল, মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ
Image

সুন্দরবনে পূর্ণিমার কোটালে গঙ্গাসাগরে নোনা জল, মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ

গঙ্গাসাগর, ২১ অক্টোবর (হি.স.): পূর্ণিমার কোটালে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নোনা জল ঢুকে পড়ছে, কখনও নদীর বাঁধ ভেঙে, আবার কখনও বাঁধ উপচে। এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের চক ফুলডুবি এলাকায়, যেখানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার গড় বলে পরিচিত, সেখানকার চাষের জমিতে ঢুকে পড়েছে নোনা জল। চাষিদের অভিযোগ, প্রায় ৫০ বিঘা জমির ধানখেতে নোনা জল প্রবেশ করেছে, যার ফলে সবুজ ধান গাছগুলি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া পানের বরজ এবং পুকুরের মাছেরও ক্ষতি হতে পারে বলে চাষিরা আতঙ্কিত।

এই ঘটনায় সোমবার প্রশাসনিক আধিকারিকরা সোমবার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। চাষিরা আশঙ্কা করছেন, নোনা জল জমিতে জমে থাকার ফলে ধান গাছগুলো হলুদ হয়ে যাবে এবং পানের গাছে রোগ দেখা দেবে।

বিজেপির কনভেনার অরুনাভ দাস এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী বঙ্কিম হাজরার বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুর সামির শাহও মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয় বাসিন্দা সালেমা বিবি এবং চাষি মনিরুল ইসলাম খানও এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top