News Flash

  • Home
  • দিনের খবর
  • ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগে বিক্ষোভ, বিঘ্নিত পরিষেবা
Image

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগে বিক্ষোভ, বিঘ্নিত পরিষেবা

ডায়মন্ড হারবার, ২১ অক্টোবর (হি.স.): ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতি ও থ্রেট কালচারের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসক এবং নার্সিং পড়ুয়ারা। সোমবার সকালে এই বিক্ষোভ শুরু হয়, যেখানে বিক্ষোভকারীরা কলেজের এডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে তালা ঝুলিয়ে অবস্থান নেন। তাদের প্রধান দাবি, অধ্যক্ষের পদত্যাগ এবং হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে ১২ দফা দাবি পূরণ।

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্লাড ব্যাংকে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নার্সিং পড়ুয়ারা ও অস্থায়ী কর্মীরা থ্রেট কালচারের শিকার হচ্ছেন। এর পাশাপাশি, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের অস্থায়ী কর্মীরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। কর্মীদের কর্মবিরতির জেরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে।

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দা জানান, থ্রেট কালচার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৯ জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যা এই বিক্ষোভের মূল কারণ বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাহায্য চাওয়া হয়েছে এবং দ্রুতই চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করছেন।

জুনিয়র চিকিৎসক সৌম্যদ্বীপ বণিক জানান, রাজ্যের অন্যান্য জায়গায় যাতে এমন ঘটনা না ঘটে, সেই কারণেই এই অবস্থান বিক্ষোভ চলছে। যতক্ষণ না কর্তৃপক্ষের পক্ষ থেকে সঠিক উত্তর মিলছে, ততক্ষণ আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026

দুর্গাপুজোয় মাংস বিক্রি নিয়ে ভিএইচপির ‘নির্দেশিকা’, বাংলায় শুরু রাজনৈতিক বিতর্ক

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদযাপন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর জারি করা একগুচ্ছ ‘নির্দেশিকা’ ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Aug 29, 2026

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top