News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত মাঠে আজ জাতীয় মহিলা ফুটবলে সিকিম-গুজরাট, চন্ডিগড়-ত্রিপুরা
Image

উমাকান্ত মাঠে আজ জাতীয় মহিলা ফুটবলে সিকিম-গুজরাট, চন্ডিগড়-ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।। প্রস্তুতি চূড়ান্ত। শেষ তুলির টানও দেওয়া হয়ে গেছে। আগামীকাল সকাল থেকেই রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক ঐতিহাসিক বিষয়ের সূচনা ঘটতে চলেছে। জাতীয় সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ লীগের খেলা। সকাল সাড়ে নয়টায় সিকিম খেলবে গুজরাটের বিরুদ্ধে। বেলা ২টায় চন্ডিগড় ও স্বাগতিক ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে। শনিবার বিকেলে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি, পেট্রন, সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব প্রমূখ উপস্থিত থেকে বিস্তারিত জানান এবং চূড়ান্ত প্রস্তুতির কথা ব্যক্ত করেন। উল্লেখ্য, দীর্ঘদিন বাদে রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট। আগামীকাল থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের জি-গ্রুপ লীগের লড়াই। তাতে অংশ গ্রহণকারী স্বাগতিক ত্রিপুরা, সিকিম, গুজরাট ও চন্ডিগড়ের খেলোয়াররা আজ উমাকান্ত মাঠেই প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে।উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ লীগের খেলায় প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা ২২ অক্টোবর সকালের খেলায় গুজরাট চন্ডিগড় মুখোমুখি হবে। বেলা ২:০০ টায় ত্রিপুরা খেলবে সিকিমের বিরুদ্ধে। তৃতীয় তথা শেষ রাউন্ডের খেলায় ২৪ শে অক্টোবর সকাল সাড়ে নয়টায় সিকিম চন্ডিগড়ের ম্যাচ। বেলা দুইটায় ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে দল। আগামীকাল প্রথম ম্যাচের শুরুতে তেমন কোন আরম্ভর পূর্ণ অনুষ্ঠান থাকবে না। তবে টিএফএ-র সভাপতি, পেট্রন এবং সচিব প্রমূখ দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের খেলার সূচনা ঘটবে। বলা বাহুল্য, ম্যাচ কমিশনার শ্রীমতি সুদেষ্ণা মুখার্জি, ম্যাচ এসেসর জয়চন্দ্র সিং এবং আটজন জাতীয় ও আন্তর্জাতিক মানের রেফারি সকলেই শনিবার উমাকান্ত মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top