News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলারমাঠে হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য অভিযুক্তের মায়ের, পাওনা টাকার জন্যই এই হত্যাকান্ড বলে দাবি
Image

মেলারমাঠে হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য অভিযুক্তের মায়ের, পাওনা টাকার জন্যই এই হত্যাকান্ড বলে দাবি

আগরতলা, ১৯ অক্টোবর: মেলারমাঠে হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন  অভিযুক্ত রাহুল কৃষ্ণে’র মা। পাওনা টাকার জন্যই এই হত্যাকান্ড বলে  দাবি করেন তিনি।  মেলারমাঠে হত্যাকাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়ের মা। 

উল্লেখ্য, গত চারদিন আগে প্রকাশ্যে দিবালোকে রাহুল কৃষ্ণ রায়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মেলার মাঠের মোবাইল দোকান ব্যবসায়ী  হরিশংকর সাহা। পরবর্তীতে  জিবি হাসপাতাল  চিকিৎসকদের সর্বত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন হরিশংকর সাহা। অন্যদিকে গনরোষে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত রাহুল কৃষ্ণ রায়।। 

শনিবার এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিযুক্ত রাহুল কৃষ্ণের মা। তিনি বলেন প্রায় চার-পাঁচ বছর আগে প্রয়াত হরিশংকর সাহার ছেলে রমেশ ল্যাপটপ দেওয়ার নাম করে অভিযুক্ত রাহুল কৃষ্ণের  কাছ থেকে ৮০ হাজার টাকা অগ্রিম হিসেবে ঋণ নেয়। দীর্ঘদিন চাওয়ার পরেও এই টাকা গুলো ফেরত না পেয়ে তিনি হরিশংকর বাবুর কাছে ফোন করেছিলেন। আর এত টাকা না পেয়ে কিছুটা মানসিক ভারাক্রান্ত হয়ে পড়েছিল রাহুল। এরমধ্যে গত কয়েকদিন ধরে মানসিক রোগ দেখা দেয়  রাহুলের। সেই মোতাবেক হত্যাকাণ্ডের দিন তিনি মেলারমাঠ স্থিত এক চিকিৎসকের  কাছে নিয়ে যান রাহুলকে । চিকিৎসককে দেখানোর পর তাকে নিয়ে ফার্মেসিতে প্রবেশ করেন। কিন্তু  ইত্যবসরে বৃদ্ধ মায়ের অলক্ষে পালিয়ে গিয়ে মোবাইল দোকান মালিক হরিশংকর সাহাকে খুন করার মত দুঃসাহসিক কান্ড ঘটায় অভিযুক্ত রাহুল। 

অন্যদিকে গনরোষে রাহুলের বুকের পাঁজর ভেঙ্গে যাওয়ার পাশাপাশি এবং একটি চোখ থেতলে  গেছে। এবং শরীরের নানা অংশ আঘাতপ্রাপ্ত। বর্তমানে আইন অমান্য করে  উনার ছেলেকে যারা আক্রমণ করেছেন, তাদের বিচার চেয়েছেন অভিযুক্তের মা।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top