News Flash

Image

ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা

আগরতলা, ১৯ অক্টোবর: ভুয়ো ডাক্তার সেজে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। আজ ওই প্রাইভেট চেম্বারে হানা দিল ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল এর আধিকারিকরা। 

রাজ্যের বিভিন্ন গ্রামীন অঞ্চলে ডাক্তারের পরিচয় দিয়ে ঘাঁটি গেরে বসে প্রাইভেট চেম্বারের মাধ্যমে রোগীদের বোকা বানিয়ে মোটা অংকের অর্থ কামাই বাণিজ্যে লেগে রয়েছে একাংশ প্রতারকরা। এর আগেও একাধিক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে নকল ডাক্তারের ডেরায় হানা দেওয়া হয়েছিল। ঠিক একই ভাবে শনিবার দুপুরে লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ছৈলেংটা এলাকায়  দীর্ঘদিন ধরে প্রসন্ন দাস নামে এক ব্যক্তি নিজেকে বড় মাপের চিকিৎসকের পরিচয় দিয়ে এলাকার সাধারণ রোগীদেরকে বোকা বানিয়ে ভুল চিকিৎসা করে আসছিল। প্রসন্ন দাস নামে এই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। কিন্তু তারপরেও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে  প্রাইভেট চেম্বার খুলে সেখানে রোগীদের চিকিৎসা করে আসছিল। অনেকেই বুঝতে পারিনি আসলে প্রসন্ন দাস যে কোন ডাক্তার নয়। 

সেই সংবাদ যায় ধলাই জেলার ড্রাগ কন্ট্রোলারের অফিসে। খবর পেয়ে শনিবার দুপুরে ড্রাগ কন্ট্রোলারের আধিকারিকরা ছৈলেংটাস্থিত  প্রসন্ন দাসের নকল ডাক্তারির ডেরায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে প্রসন্ন দাস পালিয়ে যায়। তার চেম্বারে অভিযান চালিয়ে বৈধ কোন নথিপত্র পায়নি অভিযানকারী দলটি। এদিন অভিযানকারীদের মধ্যে এক আধিকারিক এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top