News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় ধর্মের নামে বিষ ছড়ানো নয়, রাজ্যের উন্নয়নের জন্য ভাবুন : প্রদ্যোত
Image

ত্রিপুরায় ধর্মের নামে বিষ ছড়ানো নয়, রাজ্যের উন্নয়নের জন্য ভাবুন : প্রদ্যোত

আগরতলা, ১৯ অক্টোবর: ত্রিপুরায় ধর্মের নামে বিষ ছড়ানোর বদলে রাজ্যের উন্নয়নের জন্য ভাবতে বললেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। এক অডিও বার্তায় তিনি উষ্মা প্রকাশ করে বলেন, জাতি, জনজাতি ও ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজ্যে বিষ ছড়ানো হচ্ছে। শাসক জোট শরিক হয়েও রাজ্যের এই অবস্থা নিরবে বরদাস্ত করব না। কার্যত এদিন তিনি প্রধান জোট শরিক বিজেপিকে রাজ্যের বর্তমান অব্যবস্থা বদলাতে হুশিয়ারী দিয়েছেন।

এদিন তিনি বলেন, শাসক জোট শরিক দলে থাকা সত্বেও অন্যায় বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ, আমরা ক্ষমতায় এসেছি চুপ থাকার জন্য নয়। যাঁরা অন্যায়ের সাথে জড়িত তাঁদের উচিত শিক্ষা দিতে একত্রে লড়াই করতে হবে। এদিন তিনি আরও বলেন, বিগত কিছু দিন যাবৎ ত্রিপুরায়  জাতি জনজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়রা ধর্ম নিয়ে লড়াই করছে। কিন্তু রাজ্যে উন্নয়ন নিয়ে কেউ ভাবছে না। ত্রিপুরায় ধর্মের নামে বিষ ছড়াচ্ছে। যারা প্ররোচনায় যুক্ত তাদের অতিসত্বর খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তারজন্য সবাইকে একত্রে লড়াই করতে হবে।  

তাঁর কথায়, তিপরা মথা দল আমি কারোর সামনে মাথা নত করার জন্য করে নি। তিপরাসাদের সাংবিধানিক অধিকার আদায় করার জন্য প্রতিষ্ঠা করেছি। দলের যারা অন্যায় কাজে জড়িয়ে পড়েছেন তাঁদের শাস্তি দিতে তিপরাসাদের একত্রে আওয়াজ তুলতে হবে। 

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top