News Flash

Image

স্টিল ব্রিজ ভেঙ্গে লরি নদীতে, আহত এক

গণ্ডাছড়া, ১৯ অক্টোবর : সংস্কারের অভাবে ধুকছিল স্টিল ব্রিজ। ফলে, দুর্বল স্টিল ব্রীজ অতিক্রমের সময় সরমা নদীতে পাথর বোঝাই লরি সহ ভেঙে পড়ে ব্রিজটি। তাতে আহত হন স্থানীয় এক ব্যক্তি। শনিবার গণ্ডাছড়া-অমরপুর সড়কের ত্রিশ কার্ড এলাকায় ওই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সংশ্লিষ্ট অঞ্চল। 

স্থানীয়দের দেওয়া তথ্যে জানা গেছে, গণ্ডাছড়া থেকে অমরপুর যাওয়ার পথে টিআর-০১-এটি-১৮৬০ নম্বরের পাথর বোঝাই লরি স্টিল ব্রিজ অতিক্রম করার সময় সেতুটি ভেঙ্গে যায়। ফলে, লরি সহ স্টিল ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস গুরুতর আহত হন। লরির চালক ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে।  

স্থানীয়দের অভিযোগ, সংস্কারের অভাবে ধুকছিল স্টিল ব্রিজটি। প্রশাসনের কাছে ওই ব্রিজ সংস্কারের জন্য বহুবার দাবি জানানো হয়েছে। কিন্তু, তাতে কেউ কর্ণপাত করেননি। ফলে, আজ অমরপুর-গণ্ডাছড়া সড়কের ত্রিশ কার্ড এলাকা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই ব্রিজটি পুণরায় কবে নাগাদ চলাচলের উপযোগী হবে, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। 

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top