News Flash

  • Home
  • খেলা
  • প্রথমবার ২০তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত
Image

প্রথমবার ২০তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : চলতি বছরে   ১ থেকে ১০ ডিসেম্বর   ভারত নয়াদিল্লিতে এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ২০তম সংস্করণের আয়োজক হবে।

শনিবার স্বপ্নিল জৈন, পাবনা গ্রুপের   ব্যবস্থাপনা পরিচালক এবং ডাবলুএইচ এল-এর   এক সহ-প্রবর্তক জানিয়েছেন, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন, দক্ষিণ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন এবং যুব বিষয়ক ও ক্রীড়া   মন্ত্রকের সহায়তায় ভারত প্রথমবারের   মতো ইভেন্টটি আয়োজন করবে।

ভারতের   পাশাপাশি, প্রতিযোগিতায় মহাদেশীয় হেভিওয়েট, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, কাজাখস্তান, হংকং এবং সিঙ্গাপুর   অংশ নেবে। চ্যাম্পিয়নশিপটি ইন্দিরা   গান্ধী ইন্ডোর   স্টেডিয়ামে হবে, যেখানে প্রায় ২০০জন খেলোয়াড়   প্রতিদ্বন্দ্বিতা করবে। আর   এই প্রতিযোগিতায় জয়ীরা   জার্মানি ও নেদারল্যান্ডে ২০২৫ আইএইচএফ বিশ্ব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের   জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

চ্যাম্পিয়নশিপটি হওয়ার   কথা ছিল কাজাখস্তানের   আলমাটিতে। কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতির   জন্য এটিকে স্থানান্তরিত করা   হয়েছে ভারতে।

Releated Posts

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top