News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আটক স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা
Image

গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আটক স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা

আগরতলা, ১৯ অক্টোবর : শ্বশুরবাড়িতে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মেলাঘরে ওই ঘটনায় মৃতার স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। মৃতার ভাই দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। 

প্রসঙ্গত, ১১ বছর আগে মেলাঘর হাসপাতাল রোড এলাকার বাসিন্দা নিতাই সাহার সাথে অমরপুর নতুনবাজার নিবাসী মিঠু রাণী সাহার সামাজিক প্রথা মেনে বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা গৃহবধূ মিঠু রাণীর উপর অকথ্য নির্যাতন করেছেন। নির্যাতন সহ্য করেই স্বামীর সংসার আগলে রাখার চেষ্টা করেছেন ওই গৃহবধূ। 

আজ শ্বশুর বাড়িতেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে তাঁর বাপের বাড়ির সদস্যরা ছুটে এসেছেন। মৃতার ভাই রামকৃষ্ণ সাহার অভিযোগ, গতকাল তিনি ফোনে জানতে পেরেছেন, স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা মিলে তাঁর বোনের পা ভেঙ্গে দিয়েছেন। তাঁরাই মিঠু রাণী-কে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছেন। বোনের ঝুলন্ত মৃতদেহ দেখে মেলাঘর থানায় খবর দিয়েছেন, জানান রামকৃষ্ণ সাহা। 

স্থানীয়দের বক্তব্য, ঘটনাস্থলে পুলিশ আসার পর মৃতার শ্বশুর বাড়ির সদস্যরা তাঁর বাপের বাড়ির লোকেদের উপর হামলার চেষ্টা করেছেন। এলাকাবাসী এবং মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের আটক করে থানায় নিয়ে গেছে। মৃতার ভাই দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

Releated Posts

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

অবসরপ্রাপ্ত হোমগার্ডদের ভাতা বৃদ্ধির দাবি, পুলিশ মহা নির্দেশকের দ্বারস্থ প্রতিনিধি দল

আগরতলা, ২৯ এপ্রিল: দীর্ঘ বছর পুলিশের সঙ্গে কাজ করার পরও বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত…

ByByReshmi Debnath Apr 29, 2026

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top