News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাঙালিদের অধিকার কেড়ে নিয়ে ভারত ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে : আমরা বাঙালি 
Image

বাঙালিদের অধিকার কেড়ে নিয়ে ভারত ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে : আমরা বাঙালি 

আগরতলা, ১৯ অক্টোবর: বাঙালিদের অধিকার কেড়ে নিয়ে ভারত ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে। এমনটাই অভিযোগ করে আমরা বাঙালি। আজ সাংবাদিক সম্মেলনে আইনের ‘৬-এ’ ধারাকে বৈধ ঘোষণা করে ১৯৭১ সালের ২৫ মার্চের পর অসমে আসা বাঙালী শরনার্থীদের নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয় বলে আদালতের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে আমরা বাঙালি। 

এদিন আমরা বাঙালীর সচিন গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ৬-এ ধারাটি নাগরিকত্ব আইনে যুক্ত হয়েছে ১৯৮৫ সালে অসম চুক্তি সম্পাদনের পর। তার আগে ১৯৫৫ সালের ভারতের নাগরিকত্ব আইনে ছিল- জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, বৈবাহিক সূত্রে অথবা ভারতের সংবিধান মেনে কোনরাজ্যে কমপক্ষে ৫ বছর একটানা বসবাস করলে যে কোন মানুষই নাগরিকত্ব অর্জনের যোগ্যতা পেতে পারে। কিন্তু রাজনৈতিক কারণ তথা অসম চুক্তির ফলে নাগরিকত্ব আইনের সংশোধন ও তৎমোতাবেক মহামান্য কোর্টের রায়ের ফলে অসম, ত্রিপুরা, উত্তর পূর্বাঞ্চলসহ গোটা দেশে বাঙালীদের মনে এখন নাগরিকত্ব অর্জনের প্রশ্নে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আতংকের আরো কারণ হলো, অসম রাজ্যে ২০১৯ সালে এন আর সি প্রয়োগের মাধ্যমে প্রায় ২০ লক্ষের মতো বাঙালীকে বিদেশী চিহ্নিত করে ডিটেনশান ক্যাম্পে পাঠাবার ব্যবস্থা করা ও সাম্প্রতিক কোর্টের ঘোষণা অনুযায়ী অসম- পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে লক্ষ লক্ষ বাঙালীর ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। ইতোমধ্যেই অসমচুক্তি পুরোপুরি কার্যকরী করার যেমন তোড়জোর শুরু হয়ে গেছে। তেমনি শীঘ্রই গোটা উত্তরপূর্বাঞ্চল তথা ত্রিপুরাসহ অন্যান্য অঞ্চলেও যে বাঙালী বিতাড়নের দাবী ওঠবে। তাঁর অভিযোগ, আসলে বাঙ্গালীদের অধিকার কেড়ে নিয়ে ভারত ছাড়ার পরিকল্পনা করা হচ্ছে।

Releated Posts

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ এবং নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস…

ByByReshmi Debnath Jul 22, 2026

দিল্লির ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে  কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল…

ByByReshmi Debnath Jul 22, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তরপ্রদেশে শেষকৃত্য সম্পন্ন ত্রিপুরার ডিজিপি অনুরাগের

বাঘপত (উত্তরপ্রদেশ), ২২ জুলাই (আইএএনএস) : ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগের শেষকৃত্য বুধবার উত্তরপ্রদেশের বাঘপত জেলার বারাউটে তাঁর…

ByBySandeep Biswas Jul 22, 2026

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top