News Flash

  • Home
  • খেলা
  • মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
Image

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): দীর্ঘ ১৪ বছর পর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড। ফাইনালে এবার তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ৮ রানের জয় পেয়েছে কিউইরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান করেছিল নিউজিল্যান্ড। ২৮ বলে সুজি ব্যাটসের ২৬ এবং জর্জিয়া প্লিম্মারের ৩১ বলে ৩৩ রান ও ৯ বলে ১৮ রান ব্রুকি হ্যালিডে আর ১৪ বলে ২০ রান করে ইসাবেলা গেজ।

ক্যারিবীয়দের হয়ে দারুণ বোলিংয়ে ২২ রান খরচায় ৪ উইকেট তুলে নেন ডটিন। আর রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থামতে হয় ক্যারিবীয়দের। কিউইদের হয়ে ২৯ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন ইডেন কার্সন। ২ উইকেট নেন কের। প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পেতে আগামী ২০ অক্টোবর তাদের মোকাবিলা করতে হবে দক্ষিণ আফ্রিকার।

Releated Posts

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026

‘যাঁর প্রতিভা প্রজন্মকে অনুপ্রাণিত করে’: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে শনিবার দেশের ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে…

ByByNews Desk Aug 29, 2026

২০৩০ কমনওয়েলথ গেমসের আগে ডিএনএ-ভিত্তিক ক্রীড়া প্রতিভা খোঁজার উদ্যোগ গুজরাটে

গান্ধীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): ক্রীড়া প্রতিভা চিহ্নিতকরণে জিনোমিক প্রযুক্তির ব্যবহার শুরু করল গুজরাট। ২০৩০ সালের কমনওয়েলথ গেমসকে সামনে…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

প্যারা অ্যাথলিটদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি, বললেন—তাঁদের সাফল্য জীবনের নতুন অর্থ দেয়

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): প্রতিকূলতাকে জয় করে দেশের অসংখ্য মানুষ, পরিবার ও সম্প্রদায়কে অনুপ্রাণিত করার জন্য ভারতের প্যারা…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top