News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা রূপায়ণে সচিবালয়ে  বৈঠক
Image

পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা রূপায়ণে সচিবালয়ে  বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুম প্রকল্প রূপায়ণ নিয়ে আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের অধিকর্তা সুমন চন্দ্রা।

বৈঠকে রাজ্যে পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুম প্রকল্পের কাজকর্মের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন নতুন উদ্যোগ সমূহ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকে নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়ের অধিকর্তা সুমন চন্দ্রা বলেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি আগামী দিনে দেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নবীকরণযোগ্য শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দিয়েছেন।

তিনি বলেন, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এবং পিএম কুসুম প্রকল্প সম্পর্কে রাজ্যব্যাপী আরও জনসচেতনতা বাড়াতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলি রূপায়ণে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা আবশ্যক। সেইসাথে প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা নির্দিষ্ট সময় সীমার মধ্যে সমাধান করার জন্যও তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দেন।

বৈঠকে অধিকর্তা সুমন চন্দ্রা এই প্রকল্পের সুবিধা সম্পর্কে জনগণকে অবগত করতে গুরুত্ব আরোপ করেন যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পৌঁছায়। এছাড়াও তিনি প্রকল্প রূপায়ণে এমএনআরই পোর্টালে গ্রাহক নিবন্ধিকরণ, ইনস্টলেশন, ইন্সপেকশন, ভর্তুকি প্রভৃতি কাজগুলি দ্রুততার সাথে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজাতা সরকার পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা রূপায়ণে রাজ্যের বর্তমান অবস্থা সম্পর্কে অধিকর্তাকে অবহিত করেন। এছাড়াও পিএম কুসুম প্রকল্পের কাজকর্মের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। বৈঠকে বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত সচিব উদয়ন সিনহা, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু রাজ্য ট্রেডার পদস্থ আধিকারিকগণ, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ, পূর্ব থানায় ডেপুটেশন অটো শ্রমিকদের

আগরতলা, ২৭ এপ্রিল: ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তুলে সোমবার আগরতলার পূর্ব থানায় ডেপুটেশন জমা দিল…

ByByReshmi Debnath Apr 27, 2026

টিটিএএডিসি-তে নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব প্রদেশ কংগ্রেস, তদন্ত ও স্বচ্ছ নিয়োগের দাবি

আগরতলা, ২৭ এপ্রিল: টিটিএএডিসি-তে সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top