News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক সহ নেশা সামগ্রী উদ্ধার বিএসএফ- এর হাতে
Image

২ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক সহ নেশা সামগ্রী উদ্ধার বিএসএফ- এর হাতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: মাদক দ্রব্য সহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, উত্তর জেলা ত্রিপুরার অন্তর্গত বিওপি রঙ্গনা এলাকায় একজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।ওই বাংলাদেশী নাগরিক সীমান্ত বেড়া দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল।  আটককৃত ব্যক্তি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা। 

অন্য একটি অভিযানে, ত্রিপুরার সিপাহীজলা জেলায় বিওপি কইয়াডেপ্পা-এর বিএসএফ সৈন্যরা ০১ জন বাংলাদেশী নাগরিককে (মহিলা) আটক করে। ঐ বাংলাদেশি নাগরিকও সীমান্ত বেড়া দিয়ে  অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল।  আটককৃত বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। 

পৃথক অভিযানে সীমান্তে মোতায়েন বিএসএফ সৈন্যরা আন্তঃসীমান্ত চোরাচালানের  প্রচেষ্টা ব্যর্থ করে বাংলাদেশি টাকা  ১,৬২,৯০০/-  এবং ভারতীয় ১১,১০ ৩০০ টাকা মূল্যের অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে।

Releated Posts

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top