News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্য  ক্রীড়া দপ্তরে চাকরির ইন্টারভিউতে নাম নেই হ্যান্ডবলের, প্রতিবাদে ডেপুটেশন খেলোয়াড়দের
Image

রাজ্য  ক্রীড়া দপ্তরে চাকরির ইন্টারভিউতে নাম নেই হ্যান্ডবলের, প্রতিবাদে ডেপুটেশন খেলোয়াড়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্য  ক্রীড়া দপ্তরে চাকরির ইন্টারভিউতে নাম নেই  হ্যান্ডবলের। তাই শুক্রবার সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য হ্যান্ডবল প্লেয়ারদের পক্ষ থেকে ক্রীড়া অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

শুধু তাই নয় কিছুদিন আগে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে চাকুরীর জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনে হ্যান্ডবলের নাম রাখা হয়নি। আর এই বিষয় নিয়ে একরকম ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাজ্যের হ্যান্ডবল খেলোয়াড়রা। রাজ্যের প্রতিটি জেলায় হ্যান্ডবল প্লেয়ার রয়েছে। এবং প্রতিটি মাঠে কোচিং দিচ্ছেন সিনিয়র প্লেয়াররা। এমনকি জাতীয় স্তরে সাব জুনিয়র, জুনিয়র এবং  সিনিয়র খেলোয়াররা ভালো পারফরম্যান্স করছেন।

শুধু তাই নয় রাজ্য থেকে রেফারিও যাচ্ছেন জাতীয় স্তরে। তা সত্ত্বেও ক্রীড়া দপ্তর এবং মুখ্যমন্ত্রীর স্পোর্টস ডেভেলপমেন্ট থেকে বের হওয়া চাকুরির বিজ্ঞপ্তিতে হ্যান্ডবলের নাম রাখা হয়নি। তাই এই বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য শুক্রবার রাজ্যের হ্যান্ডবল প্লেয়ারদের পক্ষ থেকে ক্রীড়া অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

Releated Posts

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top