News Flash

  • Home
  • প্রধান খবর
  • নারী শক্তির ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে হরিয়ানা সরকার : নায়াব সিং সাইনি
Image

নারী শক্তির ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করবে হরিয়ানা সরকার : নায়াব সিং সাইনি

চন্ডীগড়, ১৮ অক্টোবর (হি.স.): নারী শক্তির ক্ষমতায়নের জন্য হরিয়ানা সরকার কাজ করবে। জোর দিয়ে বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। শুক্রবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী সাইনি বলেছেন, “যারা অপরাধমূলক কার্যকলাপে জড়িত তাদের আমি সতর্ক করছি। হয় রাজ্য ত্যাগ করুন অথবা নিজেদের উন্নতি করুন। অন্যথায়, আমরা তাদের শুধরে দেব।”

মুখ্যমন্ত্রী সাইনি আরও বলেছেন, “আমরা ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা কিডনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেব। আমরা সেই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছি, কিডনি ডায়ালাইসিসের ব্যয়ভার হরিয়ানা সরকার বহন করবে। বিশাল জনাদেশ দেওয়ার জন্য আমি হরিয়ানার জনগণকে ধন্যবাদ জানাই।”

মুখ্যমন্ত্রী সাইনি আরও বলেছেন, “হরিয়ানার জনগণ বিরোধীদের আখ্যান ধ্বংস করেছে… কংগ্রেস কৃষকদের উস্কে দেওয়ার চেষ্টা করেছে… তারা যুবকদের মধ্যে সন্দেহ তৈরি করেছে… তারা হরিয়ানার ক্রীড়াবিদদের ব্যবহার করেছে, প্রধানমন্ত্রী মোদী গত ১০ বছরে কৃষকদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন… হরিয়ানার মানুষ প্রধানমন্ত্রী মোদীর নীতিগুলিকে অনুমোদন করেছে এবং কংগ্রেসের বক্তব্যকে খারিজ করেছেন।”

Releated Posts

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top