News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর বাসভবনে বাম বিধায়করা
Image

ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ীর বাসভবনে বাম বিধায়করা

আগরতলা, ১৮ অক্টোবর: গত ছয়বছরে রাজ্যে অপশাসন চলছে। রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া,  শাসক দলের রাজত্বে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে। আজ মেলারমাঠে নিজ দোকানে ছুরিকাঘাতে নিহত ব্যবসায়ী হরিশংকর সাহার বাসভবনে গিয়ে এমনটাই অভিযোগ তুলেছেন বাম বিধায়কদের প্রতিনিধি দল।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ সরকার, নয়ন সরকার, রামু দাস। এদিন তাঁরা পরিবার পরিজন দের সাথে কথা বলে এবং শোক সমবেদনা জানায়। পাশাপাশি, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায়। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম বিধায়করা অভিযোগ করেন, মেলারমাঠের মতো জায়গায় এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে প্রকাশ্যে খুন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সামনে ওই অভিযুক্ত ব্যবসায়ী হরি শঙ্কর সাহাকে খুন করেছেন। কিন্তু পুলিশ নিজেদের ভূমিকা পালন করে নি। কারণ, শাসক দল পুলিশের মেরুদণ্ড বাঁকা করে দিয়েছে। এদিন তাঁরা আরও বলেন, গত ছয় বছরে রাজ্যে অপশাসন চলছে। রাজ্যে প্রতিদিন একটা না একটা খুন, ধর্ষণ, চুরির ঘটনা ঘটছে। এখন রাজ্যবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া,  শাসক দলের রাজত্বে আইনের শাসন ধ্বংস হয়ে গেছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top