News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরদোলা চড়তে গিয়ে ছিটকে পড়ে গুরুতর জখম দুই যুবতী
Image

নাগরদোলা চড়তে গিয়ে ছিটকে পড়ে গুরুতর জখম দুই যুবতী

woundedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর ৷৷ দুর্গোৎসবের শেষ লগ্ণে এসে নাগরদোলা চড়তে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে দুই যুবতী৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আজ তাকে বর্হিরাজ্যে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে৷
দশমীর রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ আগরতলায় নেতাজী প্লে ফোরামে আনন্দ মেলায় নাগরদোলা থেকে ছিটকে পড়ে দেবলিনা দাস(১৫) ও নমিতা দেব(১৫) গুরুতরভাবে আহত হন৷ তারা দুজনেই প্রতাপগড়ের মাস্টার পাড়ার বাসিন্দা বলে জানা গেছে৷ এই ঘটনায় মুহূর্তের মধ্যে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্থানীয় জনগণ তাদের জিবি হাসপাতালে নিয়ে যান৷ চিকিৎসকরা দেবলিনার অবস্থা আশঙ্কাজনক দেখে তার পরিবারের সদস্যদের তাকে বর্হিরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ জানা গেছে, দেবলিনার মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ অসাবধানতার কারণেই নাগরদোলা চড়তে গিয়ে ছিটকে পড়েছে দুই যুবতী, প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top