News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা
Image

খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৭ অক্টোবর: বৃহস্পতিবার  খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষে তুলাশিখর ব্লকে স্ব-সহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। এদিন দুটি অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে তিনি আশা ব্যক্ত করে বলেন  ডাবল ইঞ্জিনের সরকারের  নেতৃত্বে ত্রিপুরা  অনেক দূরে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার খোয়াই জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বৈঠক শেষে তুলাশিকর ব্লকে  স্ব-সহয়াক দলের প্রতিনিধির সঙ্গে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ।

এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। পরবর্তীতে তুলাশিখরে টি আর এল এম পরিচালিত মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ হন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী।

তিনি ঘুরে দেখেন  মহিলাদের দ্বারা তৈরি করা বিভিন্ন সামগ্রী । এর মধ্যে রয়েছে পাচরা, রিসা থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী। এরপর তুলাশিখরে বিভিন্ন কর্মসূচি শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডাবল ইঞ্জিনের সরকার  উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করে চলেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদি জি এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা আরো অনেক দূরে এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top