News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক
Image

দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ অক্টোবর: এক দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল এক যুবক। এই ঘটনাটি সংঘটিত হয়েছে  বিশালগড় থানা এলাকায়। বিশালগড় থানা এলাকায় গত সোমবার এক দিব্যাঙ্গ যুবতীকে ধর্ষণ করে বিক্রম বিশ্বাস নামে এক যুবক। পরদিন অর্থাৎ মঙ্গলবার অভিযুক্ত বিক্রম বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয় বিশালগড় মহিলা থানায়। যথারীতি নির্দিষ্ট ধারায় মামলা নথিভূক্ত করে অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে গ্রেফতার করে বিশালগড় মহিলা থানার পুলিশ।

অন্যদিকে ধর্ষিতা যুবতী মেয়েটি চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন  অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  এই ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিভিন্ন মহল।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top