News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় স্বরাষ্ট্র দপ্তর আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরিভাবে ব্যর্থ : আশিস
Image

ত্রিপুরায় স্বরাষ্ট্র দপ্তর আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরিভাবে ব্যর্থ : আশিস

আগরতলা, ১৭ অক্টোবর: ত্রিপুরায় স্বরাষ্ট্র দপ্তর আইনশৃঙ্খলা রক্ষায় পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এককথায় রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। এরই প্রতিবাদে আগামী ২১ অক্টোবর থেকে মাঠে নামবে কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সাথে তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। 

এদিন শ্রীসাহা বলেন, রাজ্যে নৈরাজ্যের বাতাবরণ কায়েম রয়েছে। দূর্গোপূজায় রাজ্যবাসীর মনে আতঙ্ক বিরাজ করছিল। পূজো মুহুর্তে রাজ্যে খুন, ধর্ষণ ও জনগণ অত্যাচারের শিকার হয়েছেন। তাছাড়া, গত ১৫ অক্টোবর মেলারমাঠে পুলিশের সামনে এক ব্যক্তির ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। কিন্তু উদ্বেগের বিষয়, এসব ঘটনায় মুখ্যমন্ত্রী নিশ্চুপ ভূমিকা পালন করছেন।  এভাবে তিনি তাঁর দায় এড়াতে পারেন না। 

এদিন তিনি আরও বলেন, রাজ্যে পুরোপুরি আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী জনসম্মুখে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে বলে দাবি করছেন। মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। অতিসত্বর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।  সাথে রাজ্যে ধর্মীয় সুড়সুড়ির দেওয়ার চেষ্টা চলছে। শাসক দল রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু রাজ্যে এই ভয়াবহ পরিস্থিতিতে কংগ্রেস নিশ্চুপ করবে না। এরই বিরুদ্ধে আগামী ২১ অক্টোবর থেকে মাঠে নামবে প্রদেশ কংগ্রেস। 

Releated Posts

ত্রিপাক্ষিক শান্তিচুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন এনএলএফটি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপাক্ষিক শান্তিচুক্তি – ২০২৪ দ্রুত বাস্তবায়ন, প্রত্যাগত সদস্যদের পুনর্বাসন এবং তিপ্রাসা জনগণের কল্যাণে বিভিন্ন দাবি…

ByByReshmi Debnath Jul 22, 2026

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় টানা তৃতীয় দিন বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলার সার্কিট হাউস এলাকায় টানা তৃতীয় দিন বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

দিল্লিতে ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে কৈলাসহরে থানা ঘেরাও জেলা কংগ্রেসের

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ…

ByByReshmi Debnath Jul 22, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল আইনজীবীর, মর্গ পরিষেবা নিয়ে ক্ষোভ

আগরতলা, ২২ জুলাই : ঊনকোটি জেলার বেতছড়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের সদস্য…

ByByTaniya Chakraborty Jul 22, 2026
Scroll to Top