মুম্বই, ১৬ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের আন্ধেরি এলাকায় ১৪ তলা বহুতলের ১০ তলায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জনের। বুধবার সকালে আন্ধেরি এলাকার রিয়া প্যালেস বহুতলে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মুম্বইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে একটি ১৪ তলা আবাসিক বহুতলে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে। সকাল ৮টা নাগাদ রিয়া প্যালেস বহুতলের ১০-তলায় আগুন লাগে। আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ৩ জনকে উদ্ধার করে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁদের প্রাণে বাঁচানো যায়নি। মৃতরা হলেন – চন্দ্রপ্রকাশ সোনি (৭৪), কান্ত সোনি (৭৪) এবং পেলুবেতা (৪২)৷ সকাল ৯টার মধ্যে আগুন নেভানো সম্ভব হয়, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

মুম্বইয়ের আন্ধেরিতে ১৪ তলা বহুতলে আগুন, প্রাণ হারালেন ৩ জন
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…


















