News Flash

  • Home
  • বিদেশ
  • আরও তিক্ত হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক, এবার কাঠগড়ায় তুললেন স্বয়ং ট্রুডো
Image

আরও তিক্ত হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক, এবার কাঠগড়ায় তুললেন স্বয়ং ট্রুডো

অটোয়া, ১৫ অক্টোবর (হি.স.): আরও তিক্ত হচ্ছে সর্ম্পক। কানাডা দূতাবাসের ছয় কূটনীতিককে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। আগামী শনিবার মধ্য রাতের মধ্যে ভারত ছাড়তে হবে ওই কূটনীতিকদের। এর মাঝে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘কানাডার মাটিতে অপরাধমূলক নানা কাজকর্মের সঙ্গে জড়িত ভারত।’ যদিও এই মন্তব্যের সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি ট্রুডো। হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনা নিয়ে ফের একবার নয়াদিল্লির দিকেই আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “গত সপ্তাহের শেষে যখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, তখন আমি তুলে ধরেছিলাম যে, এই সপ্তাহান্তে সিঙ্গাপুরে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কতটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তিনি সেই বৈঠক সম্পর্কে অবগত ছিলেন এবং আমি চাপ দিয়েছিলাম, যাতে বৈঠকটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়।”ট্রুডো বলেছেন, “আমি গত বছরের ঘটনা জানি এবং আজকের ঘটনাগুলি অনেক কানাডিয়ানকে নাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ইন্দো-কানাডিয়ান এবং শিখ সম্প্রদায়ের মানুষদের। আপনাদের মধ্যে অনেকেই রাগান্বিত, বিচলিত, ভীত আমি বুঝতে পেরেছি। এমনটা হওয়া উচিত নয়। কানাডা-ভারতের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যার মূলে রয়েছে মানুষে মানুষে সম্পর্ক, ব্যবসা এবং বাণিজ্য। কিন্তু আমরা এখন যা দেখছি তা মেনে চলতে পারি না। কানাডা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে এবং আমরা আশা করি ভারত সরকার কানাডার জন্যও তাই করবে।”

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে বিশ্বজুড়ে ভারতীয় মিশনের উদ্যোগ, বিভিন্ন দেশে আয়োজিত বিশেষ যোগ সেশন

লন্ডন, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলির উদ্যোগে…

ByByNews Desk Jun 21, 2026

হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে ফিরছে তিন ভারতীয় তেলবাহী জাহাজ, বহন করছে ৮.৬ লক্ষ মেট্রিক টনেরও বেশি অপরিশোধিত তেল

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): ভারতের সামুদ্রিক ও জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তিনটি ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার…

ByByNews Desk Jun 21, 2026

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় সুইজারল্যান্ডে রওয়ানা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ওয়াশিংটন, ২১ জুন (আইএএনএস): ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননে চলমান যুদ্ধবিরতি ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডের উদ্দেশে…

ByBySandeep Biswas Jun 21, 2026

বাংলাদেশের কারাগারে ব্যাপক শ্রেণিভিত্তিক বৈষম্যের অভিযোগ, প্রতিবেদনে উঠে এল উদ্বেগজনক চিত্র

ঢাকা, ২০ জুন (আইএএনএস): বাংলাদেশের কারাগার ব্যবস্থা ক্রমশ এক গভীর বৈষম্যমূলক কাঠামোয় পরিণত হয়েছে, যেখানে ধনী ও প্রভাবশালী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top